1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা

প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, চক্রের ৬ সদস্য আটক

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

কেরানীগঞ্জ (ঢাকা): কৌশলে প্রেমের সম্পর্কে জড়িয়ে  মোহাম্মদ আলাল (২৪) নামে এক বেকারির শ্রমিকক অপরন করে ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করার পর অপহৃতকে উদ্ধার ও এক নারীসহ ৬ অপহরণকারীকে আটক করেছে র‌্যাব-১০।

বুধবার (৯ জানুয়ারি ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জ মডেল থানাধীন গদাবাগ এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় অপহরণকারীদের কাছ থেকে ৯টি মোবাইল ফোন,২টি সুইচ গিয়ার,২টি কাটার,২টি লোহার কেচি,১টি সেলাই রেঞ্জ,১টি স্টীলের ডালি,১টি স্টীলের প্লাস,২টি স্ক্রু ড্রাইভার এবং অপহরণ কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি সিএনজি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো, সৈকত সরকার (২৩), শিহাব রহমান সিন (২১),মোঃ সজিব (৩০), মোঃ রাসেল (৩০) মোঃ মেহেদী হাসান (২৮) ও মোছা. কুলসুম (২১)।

ভিডিও দেখতে ক্লিক করুন 

বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে র‌্যাব-১০ সদরদপ্তরে সিপিসি-২ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট তানভীর হাসান শিথিল সাংবাদিক সম্মেলনে জানান,
গত সোমবার বিকাল সাড়ে চারটার দিকে ঢাকার শ্যামপুর থানাধীন জুরাইন পোস্তগোলা ব্রিজের নিচ থেকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর গোকর্ণ পাড়া এলাকার মৃত সানু মিয়ার ছেলে আলাল মিয়া নিখোঁজ হয়। পরবর্তীতে অপহরণকারীরা আলালের মা’কে মোবাইল ফোনের মাধ্যমে জানায় যে, তারা আলাল’কে আটক করেছে এবং মুক্তিপন হিসেবে ২০লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। ঐ সময় তারা আলালকে এলোপাথাড়ি মারধর করে এবং ছুরিকাঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে নির্যাতনের ভিডিও ধারণ করে আলালের মা’কে পাঠায়। এমনকি তারা আলালের পরিবারের সদস্যদের’কে ভিডিও কলে রেখে মারধর করতে থাকে এবং ভিকটিমের পরিবারের কাছে মুক্তিপণের জন্য চাপ প্রয়োগ করে নতুবা তাকে হত্যা করবে বলে হুমকি প্রদান করে। এরপর আলালের পরিবার তাকে বাঁচানোর জন্য আটককারীদেরকে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা পাঠায়। বিকাশের মাধ্যমে টাকা পাওয়ার পরও আটককারীরা তাকে মারধর অব্যাহত রাখে এবং পরিবারকে আরো টাকা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। পরবর্তীতে আলালের পরিবার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করলে এর ছায়া তদন্ত হিসেবে র‍্যাব অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে।
আটককৃতরা পেশাদার অপরাধী ও মাদক ব্যবসায়ী। এদের বেশ কয়েকজনের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ থানায় একাধিক মাদক ও অপহরণ মামলা রয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews