1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা

এবার বাংলাদেশে অনুপ্রবেশ করে ৫ কৃষককে পিটিয়েছে বিএসএফ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

অনলাইন ডেস্ক:  বাংলাদেশের ভেতরে অনুপ্রবেশ করে ৫ কৃষককে পিটিয়ে আহত করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাতারী সীমান্ত দিয়ে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতারী আন্তর্জাতিক সীমান্ত পিলার নং- ৯৩০ এস এর কাছে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার জুমার নামাজের পর বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ভারতের নারায়ণগঞ্জ ১৩৮ ব্যাটালিয়নের ১২ থেকে ১৩ জন বিএসএফ সদস্য। এ সময় মাঠে থাকা স্থানীয়দের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিএসএফ সদস্যরা বাংলাদেশিদের ওপর লাঠিচার্জ করে।

আহতরা হলেন- শামছুল হক (৬০), জাবেদ আলী (৫৫), তাজুল ইসলাম (৪০), কাশেম আলী (৫০), রিপন (৩৫)।

জানা যায়, এ ঘটনায় স্থানীয়রা লাঠি নিয়ে সীমান্তে আসলে উত্তেজনা শুরু হয়। পরে বিএসএফ সদস্যরা ভারতের অভ্যন্তরে ফিরে যায়। এ সময় ঘটনাস্থলে বিজিবি উপস্থিত থাকলেও তারা কোনো প্রতিবাদ করেনি বলে অভিযোগ করেন স্থানীয়রা।

এ বিষয়ে গোরকমন্ডল বিওপি ক্যাম্পের হাবিলদার দেলবর বলেন, বর্তমানে সীমান্তে পরিস্থিতি শান্ত রয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।

লালমনিরহাট-১৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাকিল আলম বলেন, বিএসএফ’র সদস্যরা বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশিদের মারধর করবে এটা এতো সহজ নয়। এ বিষয়ে খোঁজখবর নেয়া হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews