1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা

কেরানীগঞ্জে সকালবেলা বসতবাড়িতে ঢুকে হাত-পা বেঁধে ডাকাতি, পুলিশ বলছে ভিন্ন কথা!

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

কেরানীগঞ্জ (ঢাকা) ঃ ঢাকার কেরানীগঞ্জে দিনে-দুপুরে বসতবাড়িতে ঢুকে হাত-পা বেঁধে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে ডাকাতদল। এ ঘটনায় আট ভরি স্বর্ণালংকার ও নগদ দুই লক্ষ ১২ হাজার টাকা লুট হয়েছে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করতে গেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানান থানা-পুলিশ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি ) সকাল ১১ টায় দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা জাজিরা ঋষিপাড়া এলাকায় পিকলু দাসের বাড়িতে এই ঘটনা ঘটে। পিকলু দাসের চাচাতো ভাই মন্টি দাস জানান, হিন্দু ধর্মাবলম্বীদের শিবরাত্রি(মঙ্গলবার দিনগতরাত) অনুষ্ঠান থাকায় বুধবার ভোরবেলা থেকে পিকলু দাস তার স্ত্রী ও পরিবারসহ বাড়ির সকল সদস্য পাগলা শিব মন্দিরে ছিল। এ সময় শুধুমাত্র তার ছোট ভাইয়ের স্ত্রী প্রিয়া দাস বাড়িতে ছিল। সকাল ১১ টার দিকে মুখে মাস্ক পরিহিত ৫/৬ জনের একটি ডাকাত দল বাড়িতে ঢুকে প্রিয়া দাসের হাত-পা বেঁধে ফেলে। এরপর বাড়িতে থাকা আলমারির ড্রয়ার ভেঙ্গে স্বর্ণালংকার ও টাকা পয়সা লুট করে পালিয়ে যায়। পরবর্তীতে চিৎকার শুনে আশেপাশের লোকজন বাড়িতে ঢুকে প্রিয়া দাস কে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে।

দক্ষিন কেরানীগঞ্জ থানার জাজিরা ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোশাররফ হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে সেখানে গিয়ে শুনেছি ভিন্ন কথা, পরিবারের সদস্যরা ছোট ভাইয়ের স্ত্রী প্রিয়াকে সন্দেহ করছে। তার সাথে অন্য কারো পরকীয়ার সম্পর্ক আছে। টাকা-পয়সা স্বর্ণালংকার লুকিয়ে রেখে ডাকাতির নাটক সাজানো হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করছি। তদন্ত শেষে ঘটনার আসল রহস্য বলা যাবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews