1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা

আধ ঘন্টার ব্যবধানে বুড়িগঙ্গা নদী থেকে দুই লাশ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
কেরানীগঞ্জ (ঢাকা) :  আধ ঘন্টার ব্যবধানে রাজধানীর বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় (৩৫) ও (৫০) দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে  নৌ পুলিশ। এ সময় নিহত একজনের পরনে ছিল কালো জিন্সের প্যান্ট ও প্রিন্টের জার্সি গেঞ্জি এবং অপরজনের পরনে ছিল গোল গলা গেঞ্জি ও ট্রাউজার। সুরতহালের সময় দুজনের কারো গায়েই আঘাতের কোন চিহ্ন দেখা যায়নি।
রবিবার (১৬ মার্চ ) সকাল সাড়ে দশটার দিকে কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা ৮ নং ওয়ার্ড রসুলপুর নজরুল কোম্পানির বাড়ির বরাবর বুড়িগঙ্গা নদী থেকে বরিশুর নৌ পুলিশ ৩৫ বছর বয়সী যুবকের এবং ইফতারের আগ মুহূর্তে দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ পোস্তগোলা ব্রিজের বাম পাশে সেনাবাহিনীর জেটির কাছ থেকে ভাসমান অবস্থায় হাসনাবাদ নৌ পুলিশ ৫০ বছর বয়সী ব্যক্তির লাশটি উদ্ধার করে।
বরিশুর নৌ পুলিশ ফাঁড়ির এসআই বশির আহমেদ জানান, লাশটির শরীরের অংশ নদীর পানিতে ভাসমান অবস্থায় এবং মাথায় অংশ নদী তীরের বাঁধের উপর ছিল। স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে আমরা লাশ উদ্ধার করি। অপরদিকে হাসনাবাদ হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সিদ্দিকুর রহমান জানান, নদীতে লাশটি ভাসতে দেখে সেনাবাহিনীর লোকজন আমাদেরকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। লাশ দুটি  ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
t/a

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews