1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

ঢাকার নবাবগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ,ঢামেকে ভর্তি, সিএনজি চালক আটক

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

নবাবগঞ্জঃ  ঢাকার নবাবগঞ্জে ৬ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নাজিম খান (৪৫) নামের এক ব্যক্তিকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। নাজিম খান কৈলাইল দৌলতপুর গ্রামের মৃত ইমান আলী খানের পুত্র।

মঙ্গলবার বিকেলে উপজেলার কৈলাইল এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে প্রথমে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। শিশুটির বাবা ও অভিযুক্ত নাজিম খান একত্রে সিএনজি অটোরিকশা চালায়,সে সুবাদে শিশুটিকে ফুসলিয়ে নিয়ে সে ধর্ষণ করে বলে জানায় স্থানীয়রা।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে নাজিম খান নামের এক সিএনজি চালককে স্থানীয়রা রাত সাড়ে নয়টার দিকে আটক করে ধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews