1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে জরুরি সেবা দিতে যাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

ডেস্ক নিউজ: ৭ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে জরুরি সেবা দিতে প্রতিবেশী দেশটিতে যাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল। শনিবার (২৯ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
এতে বলা হয়, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে জরুরি ভিত্তিতে ওষুধ, ত্রাণসামগ্রী, উদ্ধার ও মেডিকেল সহায়তা প্রদানের জন্য বিশেষ বিমানে আগামীকাল রোববার (৩০ মার্চ) মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল।

এর আগে শুক্রবার (২৮ মার্চ) মিয়ানমারে দুই দফায় ৭ দশমিক ৭ ও ৬ দশমিক ৪ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। শক্তিশালী এই ভূমিকম্পের প্রভাবে মিয়ানমারের একপাশে থাইল্যান্ড ও অন্যপাশে থাকা বাংলাদেশেও তীব্র ঝাঁকুনি অনুভূত হয়।

শক্তিশালী এ ভূমিকম্পের পর ইতোমধ্যে উদ্ধার কাজে শতাধিক বিদেশি উদ্ধারকর্মী যোগ দিয়েছেন। শনিবার এসব বিদেশি উদ্ধারকর্মীরা যোগদান করেন। গত কয়েক বছর ধরে দেশটিতে যুদ্ধ বিগ্রহ ও সহিংসতার মধ্যে এবার শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত ১ হাজার ৬০০ জন প্রাণ হারিয়েছে বলে খবর দিয়েছে রয়টার্স।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews