1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বিমসটেক সম্মেলনে নৈশভোজে ড. ইউনূসের পাশে বসলেন নরেন্দ্র মোদি

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

ডেস্ক নিউজ: ব্যাংককের বিমসটেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে পাশাপাশি বসতে দেখা গেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তাদের একসঙ্গে বসার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যা থেকেই ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। মূলত প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করার পরই এটি আলোচনায় আসে। শেয়ার করা ছবিগুলোর মধ্যে একটিতে দেখা যায়, ড. ইউনূস ও নরেন্দ্র মোদি পাশাপাশি বসে আছেন।

শফিকুল আলম তার পোস্টে উল্লেখ করেছেন যে, ছবিগুলো ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজের সময় তোলা হয়েছে।

এর আগে, বিমসটেক সম্মেলনে অংশ নিতে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। দুপুর ১২টার দিকে তিনি ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে পৌঁছালে থাইল্যান্ডের মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই তাকে স্বাগত জানান।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews