1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা

জুয়ার ১০০ টাকার জন্য মাঝি খুন বুড়িগঙ্গা থেকে মৃতদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

কেরানীগঞ্জ (ঢাকা) : বুড়িগঙ্গা নদীতে নৌকা মাঝিরা জুয়া খেলার সময় ১০০ টাকা নিয়ে দ্বন্দ্বে মন্নান (৫৭) নামে এক মাঝিকে পিটিয়ে নদীতে ফেলে দেওয়ার পর তার লাশ উদ্ধার করেছে বরিশুর নৌ পুলিশ ফাঁড়ি। নিহত মান্নান বরিশালের উজিরপুর থানার পূর্ব কেশবকাঠি গ্রামের হাসেম মোল্লার ছেলে। সে বুড়িগঙ্গায় নৌকা চালানোর কাজ করতো। 

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল আটটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর কাঠুরিয়া নৌকা ঘাটের পার্শ্ববর্তী বুড়িগঙ্গা নদী থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে বরিশুর নৌ পুলিশ কে হস্তান্তর করে।  বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম।

বরিশুর নৌ পুলিশ ফাঁড়ির এসআই মুক্তার হোসেন জানান, কাঠুরিয়া ঘাট এলাকায় ডিঙ্গি খেয়া নৌকায় বসে মন্নান শামীম সহ আরো ছয় সাত জন মাঝি তাস খেলছিল। এ সময় টাকা পয়সা নিয়ে তাদের সাথে ঝগড়া হলে নৌকার বৈঠা দিয়ে শামীম মান্নানের মাথায় আঘাত করে নদীতে ফেলে দেয়। পরবর্তীতে তার আর কোন খবর পাওয়া যায়নি। সকাল ছয়টার দিকে ৯৯৯ খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি করে মন্নানের কোন সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদের খবর দিলে তারা এসে বুড়িগঙ্গা নদীর তলদেশ থেকে মন্নানের লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews