1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

বুড়িগঙ্গার তীর থেকে নারীর খন্ডিত হাত পা উদ্ধার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

কেরানীগঞ্জ (ঢাকা): রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীর থেকে পলিথিনে মোড়ানো মানুষের দুটি হাত ও দুটি পায়ের টুকরো উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ। এর আগে গত শুক্রবার দক্ষিণ কেরানীগঞ্জের কালিগঞ্জে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হওয়া নারীর খণ্ডিত লাশের অংশবিশেষ হতে পারে বলে ধারনা করছে পুলিশ।

রবিবার দুপুর আড়াইটার দিকে পোস্তগোলা ব্রিজের উত্তর পাশে আরসিন গেট এলাকায় বুড়িগঙ্গা নদীর পাড় থেকে হাত-পা গুলো উদ্ধার করে সুরতহাল শেষে মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

সদরঘাট নৌ থানা পুলিশের ইনচার্জ মোঃ সোহাগ রানা জানান, ভাটায় নদীর পানি কমে যাওয়ার পর নদীর পাড়ে একটি পলিথিনে মোড়ানো মানুষের হাত পা পড়ে থাকতে দেখে স্থানীয় জনতা পুলিশে খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। ধারণা করা হচ্ছে কেরানীগঞ্জে বস্তার ভেতরে উদ্ধার হওয়া নারীর খন্ডিত লাশের অংশবিশেষ হতে পারে। তবে ডিএনএ পরীক্ষা করার পর এগুলো খন্ডিত লাশের অংশ কিনা তা নিশ্চিত হওয়া যাবে।

এম আশিক নূর

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews