1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে চাঁদা না দেয়ায় পিস্তল ঠেকিয়ে প্রবাসীকে মারধর

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ মে, ২০২৫

কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা: চাঁদার টাকা না পেয়ে এক প্রবাসীকে পিস্তল ঠেকিয়ে মারধর করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে কেরানীগঞ্জ মডেল থানাধীন গদারবাগ সোনারবাংলা হাউজিংয়ে। এ ঘটনায় ভুক্তভোগী শাহজালাল মৃধার ভাই মোসলেম মৃধা রোববার কেরানীগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।

জানা যায়, শাহজালাল মৃধা ব্রুনাই প্রবাসী। ২০ মে তিনি ব্রুনাই থেকে দেশে ফেরেন। উনার পৈত্রিক বাড়ি মুন্সিগঞ্জের বালাশুর নতুন বাজার এলাকায়। কেরানীগঞ্জের গদারবাগে একটি বাড়ি নির্মাণ করছেন।

ভুক্তভোগী শাহজালাল মৃধা বলেন, এক বছর পূর্বে গদারবাগে বাড়ি নির্মাণ শুরুর সময় স্থানীয় সন্ত্রাসী মোস্তফা বেপারী ও মো: খবির আমার কাছ থেকে ৩০ লাখ টাকা চাঁদা নেয়। ভয়ে কিছু করতে পারিনি। ২০ মে দেশে ফেরার পর তারা আবার ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। অপারগতা প্রকাশ করায় শনিবার বেলা ১২ টার দিকে তারা আরও ৫/৬ জন সঙ্গে নিয়ে আমার নির্মানাধীন বাড়ির সামনে পিস্তল ঠেকিয়ে আমাকে বেধরক মারধর করে রক্তাক্ত জখম করে। সঙ্গে থাকা ব্রুনাইয়ের ৫ হাজার ডলার ও স্বর্নের চেইন ছিনিয়ে নেয়। ১০ লাখ টাকা না দিলে এরপরে প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মনিরুল হক ডাবলু বলেন, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে একজন অফিসার পাঠানো হয়েছিলো। ওই সময় অভিযুক্তদের পাওয়া যায়নি। তবে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ/ জে

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews