1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে আসামিদের সঙ্গে যোগসাজশে তদন্তে গাফিলতির অভিযোগ, পুলিশ সুপারের কাছে ভুক্তভোগীর আবেদন ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের উপদেষ্টা মনোনীত কবির হোসেন কবির ডিজেসির সদস্য আবু হেনা রাসেলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত নবাববাড়ি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন কেরানীগঞ্জে ১ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ তিন ব্যবসায়ী গ্রেপ্তার ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৭ খুলনায় ইজিবাইক চালককে হত্যা করে বাড়ির আঙিনায় মাটিচাপা, দম্পতি গ্রেপ্তার কেরানীগঞ্জে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ আটক ১ অর্থপাচার মামলা: ‘রামমূর্তি’ নির্মাণের উদ্যোক্তা হরিদাসের ৪ দিনের রিমান্ড

কেরানীগঞ্জে ৪ ছিনতাইকারী গ্রেপ্তার : লুণ্ঠিত মালামাল উদ্ধার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ মে, ২০২৫
কেরানীগঞ্জ (ঢাকা) : কেরানীগঞ্জে ছিনতাইয়ের শিকার হয়েছিলেন আন্তর্জাতিক ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুন হৃদয় ও তার দুই বন্ধু। এ ঘটনায় শনিবার রাতে ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার ও লুন্ঠিত মালামাল উদ্ধার করেছে ঢাকা জেলা (দক্ষিণ) ডিবি।
রোববার সকালে বিষয়টি নিশ্চিত করে ডিবির ওসি সাইদুল ইসলাম।
জানা যায়, ভুক্তভোগীরা বাংলাদেশ বন বিভাগের সহায়তায় বন্যপ্রানী সংরক্ষনে স্বেচ্ছাসেবী হিসাবে দেশের বিভিন্ন স্থানে কাজ করেন। তারই ধারাবাহিকতায় শুক্রবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল প্রজেক্টে একটি বন্যপ্রানী অবমুক্ত করে ফেরার পথে কয়েক ছিনতাইকারী পথরোধ করে ধারালো অস্ত্রের মুখে মোবাইল, ক্যামেরা, ল্যাপটপ সহ সাড়ে ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী এমরান হোসেন দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন।
ঢাকা জেলা (দক্ষিণ) ডিবির ওসি সাইদুল ইসলাম বলেন, মামলার পর ৪ ছিনতাইকারীকে লুণ্ঠিত মালামালসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, রাজু ওরফে লাল চাঁন (৩০),  মো: আরফান (২৯), মো: রাজিব (২৪) ও মো: বাবু (২৩)।
A/J

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews