1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে পশুর হাটে বিশৃঙ্খলা, মার খেয়ে আহত গরু ব্যবসায়ী

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে মোল্লা বাজার অস্থায়ী পশুর হাটে ইজারাদারের লোকজনের নেতৃত্বে মোঃ হান্নান (৪০) নামের এক গরু ব্যবসায়ীর উপর হামলার ঘটনা ঘটেছে। এতে তার একটি হাতে গুরুতর আঘাত লেগেছে। এ ঘটনায় দায়িত্বরত একজন পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের মোল্লা বাজার পশুর হাটে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় পুরান বাক্তাচার এলাকার আলী মিয়ার ছেলে হান্নান দুটি গরু নিয়ে আজ সকালে হাটে আসে। দুপুরের দিকে তার গরু অন্যত্র নিয়ে যেতে চাইলে ইজারাদারের নিয়োজিত স্বেচ্ছাসেবক রাজিব ও সজীবের সাথে তার বাকবিতন্ডা হয়। এরই এক পর্যায়ে রাজিব হান্নানকে বাঁশ দিয়ে এলোপাথাড়ি পেটাতে থাকলে হান্নান গুরুতর আহত হয়। এতে তার একটি হাত ভেঙে গেছে। এ সময় দায়িত্বরত জাজিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোশারফ হোসেনর নেতৃত্বে পুলিশের একটি দল মারামারি থামাতে গেলে ইজারাদারের লোকজন পুলিশের উপর চড়াও হয়। একপর্যায়ে তারা পুলিশকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং লাঠি দিয়ে ইন্সপেক্টর মোশারফকে আঘাত করে।

 

এ প্রসঙ্গে জানতে মোল্লা বাজার হাটের ইজারাদার নূর হোসেন নুরুর সাথে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, ভুল বোঝাবুঝি থেকে এমন একটি ঘটনা ঘটেছে আমরা এটা তাৎক্ষণিক মীমাংসা করে দিয়েছি। পাশাপাশি আহত হান্নানকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

 

পুলিশের উপর হামলার বিষয়ে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের কাছে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তা রিসিভ করেননি।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews