1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার কেরানীগঞ্জে জুয়েলারি ব্যবসায়ীসহ দুইজনকে গুলি করে স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ তেলিখালী ইউপি নির্বাচন: ৪নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় ইকবাল  জিয়াউর রহমানকে গুলি করেন কে? জিজ্ঞাসাবাদে জানান মোজাফফর চিকিৎসায় অবহেলা, সিজারিয়ানের সময় প্রসূতির মৃত্যুর অভিযোগ মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ, সর্বোচ্চ শাস্তির দাবি

ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৭ জুন, ২০২৫

ঢাকা কেন্দ্রীয় কারাগারে পবিত্র ঈদুল আজহার তিনটি জামাত শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

 

শনিবার সকাল ৭টায় কারা কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এরপর সকাল ৮টা ১৫ মিনিটে বন্দিদের জন্য আয়োজন করা হয় ঈদের বিশেষ জামাত, যেখানে হাজারেরও বেশি বন্দি অংশ নেন। সকাল ১০টায় অনুষ্ঠিত হয় কারা কর্মকর্তা-কর্মচারীদের দ্বিতীয় জামাত।

 

 

ঈদ উপলক্ষে আগত দর্শনার্থীদের মৌসুমি ফল—লিচু, রুহ আফজার শরবত এবং শিশুদের জন্য ললিপপ, ক্যান্ডি ও চিপস দিয়ে আপ্যায়ন করা হয়। কারা অধিদপ্তর সূত্র জানিয়েছে, বন্দিদের জন্য ছিল বিশেষ খাবারের আয়োজন। ঈদ উপলক্ষে জবাই করা হয় ৮টি গরু ও ১০টি খাসি। সকালে নাশতায় পরিবেশন করা হয় পায়েস ও মুড়ি। দুপুরের আয়োজনে রয়েছে মুরগির রোস্ট, গরু ও খাসির মাংস, সালাদ, কোমল পানীয়, মিষ্টান্ন এবং পান-সুপারির আয়োজন।

 

ঈদ উপলক্ষে আরপি গেটের মাধ্যমে বন্দিদের আত্মীয়-স্বজনদের পাঠানো উপহার ও সুভেনির বিতরণ করা হয়। কারা প্রশাসন জানিয়েছে, ধর্মীয় ভাবগম্ভীরতা ও অনুভূতিকে সম্মান জানিয়ে বন্দিদের ঈদ উদযাপনের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews