1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে গলায় গামছা পেঁচানো ও হাতের কব্জি কাটা যুবকের মৃতদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১১ জুন, ২০২৫

কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে গলায় গামছা পেঁচানো ও ডান হাতের কব্জি কাটা অবস্থায় জাকির হোসেন (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। নিহত জাকির মাদারীপুর সদর থানার আব্দুল জলিল ভূইয়ার ছেলে। সে পেশায় একজন অটো রিকশা চালক।

 

বুধবার (১১জুন ) বিকেল তিনটার দিকে উপজেলার শাক্তা ইউনিয়নের নরুন্ডি এলাকায় কিংস্টার হাউজিং প্রকল্পের ঝোপের ভিতর থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় মৃতদেহের পাশ থেকে ডান হাতের বিচ্ছিন্ন হওয়া কব্জি উদ্ধার করা হয়। অধিকতর তদন্তের জন্য ঘটনাস্থলে পিবিআই এসে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

 

নিহতের বাবা জলিল ভূঁইয়া জানান, পরিবারের সদস্যদের সঙ্গে কেরানীগঞ্জে ভাড়া বাড়িতে থেকে অটোরিকশা চালাত জাকির। গেল রাতে কে বা কারা মোবাইলে ফোনে কল দিয়ে জাকিরকে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে সকালে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে ছেলের লাশ সনাক্ত করেন তিনি।

 

কেরানীগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর তদন্ত ইলিয়াস হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews