1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে আসামিদের সঙ্গে যোগসাজশে তদন্তে গাফিলতির অভিযোগ, পুলিশ সুপারের কাছে ভুক্তভোগীর আবেদন ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের উপদেষ্টা মনোনীত কবির হোসেন কবির ডিজেসির সদস্য আবু হেনা রাসেলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত নবাববাড়ি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন কেরানীগঞ্জে ১ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ তিন ব্যবসায়ী গ্রেপ্তার ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৭ খুলনায় ইজিবাইক চালককে হত্যা করে বাড়ির আঙিনায় মাটিচাপা, দম্পতি গ্রেপ্তার কেরানীগঞ্জে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ আটক ১ অর্থপাচার মামলা: ‘রামমূর্তি’ নির্মাণের উদ্যোক্তা হরিদাসের ৪ দিনের রিমান্ড

বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৯ জুন, ২০২৫

কেরানীগঞ্জ (ঢাকা):
রাজধানীর বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের (৩৫) মৃতদেহ উদ্ধার করেছে হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি। এ সময় মরদেহের পড়নে ছিল কালো ফুল প্যান্ট ও ধুসর হলুদ রঙের গোল গলা গেঞ্জি। তবে মরদেহটি ফুলেঁ-ফেপে যাওয়ায় আঘাতের কোন চিহ্ন পরিলক্ষিত হয়নি।

রবিবার (২৯ জুন) দুপুর দুইটায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় পোস্তগোলা ব্রিজের দক্ষিণে কামুচানশাহ মাজারের পাশ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি’র আইসি ইন্সপেক্টর সিদ্দিকুর রহমান জানান, মৃতদেহটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃতদেহটি বেশ কয়েকদিন পানিতে থাকায় আঙ্গুলের চামড়া খসে গেছে, তাই পরিচয় সনাক্তে পিবিআই ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করতে পারেনি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews