1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে পাওয়া গেল গুলির ম্যাগজিন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৯ জুন, ২০২৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার ব্যাগে গুলির ম্যাগজিন পাওয়া গেছে।

আজ রবিবার সকালে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগিব সামাদ।

তবে, রাতে এক ফেসবুক পোস্টেও উপদেষ্টা আসিফ মাহমুদ তার ব্যাগে গুলির ম্যাগাজিন থাকার বিষয়টি স্বীকার করে ঘটনাটিকে অনিচ্ছাকৃত বলে জানিয়েছেন।

এদিকে বিমানবন্দর সূত্র জানিয়েছে, পরবর্তীতে তিনি ম্যাগজিনটি ব্যাগ থেকে বের করে ব্যক্তিগত কর্মকর্তার হাতে তুলে দেন।

প্রসঙ্গত, একটি অনুষ্ঠানে যোগ দিতে টার্কিশ এয়ারলাইনসের টিকে-৭১৩ ফ্লাইটে তুরস্ক হয়ে মরক্কো যাচ্ছিলেন আসিফ মাহমুদ।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিয়ম অনুযায়ী, কেবিন ব্যাগেজে গুলির ম্যাগজিন বহন করা নিষিদ্ধ।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগিব সামাদ বলেন, ‘স্ক্রিনিংয়ের সময় আসিফ মাহমুদের একটি ছোট পাউচের (ব্যাগ) ভেতরে ম্যাগজিনটি পাওয়া যায়। শনাক্ত হওয়ার পর উপদেষ্টা জানান, ভুলবশত এটি সেখানে রেখে দেওয়া হয়েছিল।’

রাগিব আরও বলেন, ‘এই ঘটনার পর উপদেষ্টা দুঃখ প্রকাশ করেন এবং পরে ম্যাগাজিনটি তার ব্যক্তিগত কর্মকর্তার কাছে পাঠিয়ে দেন।’

বিমানবন্দরের নির্বাহী পরিচালক আরও জানান, বিমানবন্দর কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন, উপদেষ্টা আসিফের বন্দুকের লাইসেন্স নেওয়া আছে। সেজন্য এ বিষয়ে আর কিছু করার কোনো প্রয়োজন ছিল না।

উল্লেখ্য, টার্কিশ এয়ারলাইনসের ওই ফ্লাইটটি সকাল ৭টার দিকে ঢাকা থেকে ইস্তাম্বুলের উদ্দেশে ছেড়ে যায়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews