1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কেরাণীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ মোঃ কামাল নামে এক মাদক কারবারি গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩০ জুন, ২০২৫

কেরানীগঞ্জ (ঢাকা),

ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অভিযানে ৭৫০ গ্রাম গাঁজাসহ মোঃ কামাল (৪৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। কামাল  কেরানীগঞ্জের সুবর্ণশুর এলাকার স্থায়ী বাসিন্দা মৃত ইউনুস মিয়ার ছেলে ।

সোমবার (৩০ জুন) সন্ধ্যায় ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, “রোববার (২৯ জুন) বিকেল ৫টার দিকে ডিবি পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কেরানীগঞ্জ মডেল থানাধীন সুবর্ণশুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। এসময় মোঃ কামালের কাছ থেকে ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে পিসিপিআর যাচাই করে জানা যায়, তিনি পূর্বেও একটি মাদক মামলার আসামি ছিলেন।”

গ্রেফতারকৃত মো: কামাল এর বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় ৩০জুন২০২৫ মামলা নম্বর ৪৮, ধারা ৩৬(১) সারনি ১৯(ক)/৪১ অনুসারে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews