1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জের ঝিলমিল এলাকা থেকে প্রবাসীর মৃতদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
নিহত প্রবাসী তাজুল ইসলাম
কেরানীগঞ্জ (ঢাকা) :
ঢাকার কেরানীগঞ্জে মোবাইল চুরির ঘটনায় থানায় সালিশ বৈঠক শেষে বাড়িতে ফেরার সময় তাজুল ইসলাম (৫০) নামে এক কুয়েত প্রবাসীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তাজুল ইসলাম দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের জালখোলা পশ্চিমদি এলাকার বাসিন্দা।
সোমবার মধ্যরাতে উপজেলার ঢাকা মাওয়া হাইওয়ের দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকার পাশ থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।
 নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, তাজুল ইসলামের মেয়ের জামাই সবুজ মোল্লার নির্মাণাধীন বাড়ি থেকে দুটি মোবাইল চুরি হওয়ার পর চোর সন্দেহে দুজন শ্রমিককে থানায় নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিয়ে সোমবার সন্ধ্যায় থানায় সালিশ বৈঠকের মাধ্যমে মীমাংসা শেষে  বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় তাজুল ইসলাম। এরপর খোঁজাখুঁজি করতে গিয়ে ঝিলমিল আবাসিক এলাকার রাস্তার পাশে মৃতদেহ পাওয়া যায়।
মেয়ের জামাই সবুজ মোল্লা জানান, “আমি ও আমার শ্বশুর একসাথে থানা থেকে বের হয়েছি। আমি পথিমধ্যে তেঘরিয়া স্ট্যান্ডে রিকশা থেকে নেমে যাই এবং সে বাড়ির উদ্দেশ্যে চলে যায়। কিছুক্ষণ পরে শাশুড়ি আমাকে ফোনে জানায় আমার শশুর এখনো বাড়িতে পৌঁছায় নাই। এরপর আমরা খোঁজাখুঁজি করতে থাকি। পরে পুলিশ মৃতদেহের খবর দিলে ঝিলমিল এলাকায় রাস্তার পাশ থেকে তার মৃতদেহ দেখে শনাক্ত করি। তার ১৫ দিন পরে কুয়েতে যাওয়ার কথা ছিল। সে ছুটিতে দেশে এসেছিল।”
 দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ আকতার হোসেন জানান , “মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহতের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। তদন্ত অব্যাহত আছে।”

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews