1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে আসামিদের সঙ্গে যোগসাজশে তদন্তে গাফিলতির অভিযোগ, পুলিশ সুপারের কাছে ভুক্তভোগীর আবেদন ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের উপদেষ্টা মনোনীত কবির হোসেন কবির ডিজেসির সদস্য আবু হেনা রাসেলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত নবাববাড়ি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন কেরানীগঞ্জে ১ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ তিন ব্যবসায়ী গ্রেপ্তার ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৭ খুলনায় ইজিবাইক চালককে হত্যা করে বাড়ির আঙিনায় মাটিচাপা, দম্পতি গ্রেপ্তার কেরানীগঞ্জে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ আটক ১ অর্থপাচার মামলা: ‘রামমূর্তি’ নির্মাণের উদ্যোক্তা হরিদাসের ৪ দিনের রিমান্ড

বক্তৃতার সময় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেলেন জামায়াত আমির

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বক্তব্য দেওয়ার সময় মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ শনিবার (১৯ জুলাই) বিকেলে সমাবেশের শেষ দিকে বক্তব্য দিতে ডায়াসে আসেন জামায়াত আমির। কিছুক্ষণ কথা বলার পর তিনি অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান। তবে কিছু সময় পর উঠে আবার বক্তব্য দিতে শুরু করেন তিনি।

এরপর আশপাশে থাকা নেতাকর্মীরা দ্রুত এসে তাকে উঠিয়ে দিলে তিনি ফের বক্তব্য শুরু করেন। এ সময় ডা. শফিকুর রহমান দ্বিতীয়বার অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান। তিনি অসুস্থ হয়ে পড়লে জামায়াতের চিকিৎসকরা তাকে চিকিৎসা দেওয়া শুরু করেন। তৎপর হয়ে উঠেন স্বেচ্ছাসেবকরা।

জামাত আমির এ অবস্থায়ও বক্তৃতা চালিয়ে যেতে থাকেন। তার সামনে তখন আড়াল করে দাড়ানো বেশ কয়েকজন নেতা। তাদের তিনি সরে যেতে বলতে দেখা যায়। এবং বসে বসে বক্তৃতা করেন জামায়াত আমির। এ সময় তাকে দুই পাশ থেকে ধরে রাখেন কয়েকজন নেতা। আল্লাহু আকবার, বাংলাদেশ জিন্দাবাদ বলে বক্তৃতা শেষ করেন জামায়াত আমির।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews