1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার কেরানীগঞ্জে জুয়েলারি ব্যবসায়ীসহ দুইজনকে গুলি করে স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ তেলিখালী ইউপি নির্বাচন: ৪নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় ইকবাল  জিয়াউর রহমানকে গুলি করেন কে? জিজ্ঞাসাবাদে জানান মোজাফফর চিকিৎসায় অবহেলা, সিজারিয়ানের সময় প্রসূতির মৃত্যুর অভিযোগ মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ, সর্বোচ্চ শাস্তির দাবি

হৃদরোগে আক্রান্ত জামায়াত আমির, বাইপাস সার্জারির পরামর্শ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টে তিনটি প্রধান রক্তনালিতে ব্লক ধরা পড়ার কথা জানিয়েছেন চিকিৎসকরা।

আজ বুধবার এ তথ্য জানান ঢাকা মহানগর উত্তরের প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার। তিনি বলেন, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেন জামায়াত আমির। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার ফলোআপ চিকিৎসার অংশ হিসেবে এনজিওগ্রাম করা হয়।

পরীক্ষার পর চিকিৎসকরা জানান, ডা. শফিকুর রহমানের হার্টে তিনটি প্রধান রক্তনালিতে ব্লক ধরা পড়েছে। এমন অবস্থায় বাইপাস সার্জারি করানোই উপযুক্ত। তবে হার্টে ‘রিং পরানোর’ ব্যবস্থার কথাও বিবেচনা করা হচ্ছে।

জামায়াত আমিরের পিএস নজরুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, জামায়াত আমিরকে দেশের বাইরে চিকিৎসার জন্য পরামর্শ দিয়েছিলেন মেডিকেল বোর্ড। তবে তিনি সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন। দেশেই সার্জারি করার কথা চিকিৎসকদের জানিয়েছেন তিনি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews