1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে অটোরিকশা চালকের মৃতদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন আলফা গলি থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত যুবকের নাম মো. সাইদুল হোসেন (২৫)। তিনি কেরানীগঞ্জ মডেল থানার অন্তর্গত ধর্মসুর পূর্ব গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। সে পেশায় একজন অটোরিকশা চালক।

আজ সোমবার (০৪ আগস্ট ২০২৫) সকাল সাড়ে আটটার দিকে স্থানীয়রা রাস্তার পাশে পড়ে থাকা মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করে।

স্বজনরা জানান, সাইদুল গতকাল (রোববার) সকাল ৯টার দিকে তিনি অটোরিকশা নিয়ে বের হন। এরপর থেকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে নিখোঁজ হয়। পরে আজ সকালে স্থানীয়রা জানায় দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকায় এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। পরে সেখানে গিয়ে সাইদুলের মৃতদেহ শনাক্ত করা হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সৈয়দ আখতারুজ্জামান মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান , সকালে (সোমবার ) সাইদুল হোসেন নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যা বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews