1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার কেরানীগঞ্জে জুয়েলারি ব্যবসায়ীসহ দুইজনকে গুলি করে স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ তেলিখালী ইউপি নির্বাচন: ৪নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় ইকবাল  জিয়াউর রহমানকে গুলি করেন কে? জিজ্ঞাসাবাদে জানান মোজাফফর চিকিৎসায় অবহেলা, সিজারিয়ানের সময় প্রসূতির মৃত্যুর অভিযোগ মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ, সর্বোচ্চ শাস্তির দাবি

কেরানীগঞ্জে মায়ের হাতে দুই বছরের ছেলে হত্যা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকার কেরানীগঞ্জ নানার বাড়িতে বেড়াতে গিয়ে মানসিক প্রতিবন্ধী মায়ের হাতে আব্দুর রহমান নামে তার দুই বছর বয়সী এক শিশুকে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় মা তার ছেলেকে হত্যা করে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে খাটের নিচে রেখে দেয়।

রবিবার সকালে মডেল থানা এলাকার কলাতিয়ার জৌনপুর গ্রামের আবুল ভুইয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

ছেলেকে দেখতে গিয়ে ঘরের ভেতর তাকে না পেয়ে পিতা টুটুল মিয়া অনেক খোঁজাখুঁজির পরে খাটের নিচ থেকে ছেলের মরদেহ দেখে চিৎকার দিলে এলাকাবাসী ছুটে এসে পুলিশে খবর দেয়। পরে কলাতিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় ঘাতক মা আতিয়া শারমিনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মনিরুল হক ডাবলু জানান, পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে বেশ কয়েকদিন যাবৎ শিশুটির মা আতিয়া শারমিন মানসিক ভারসাম্যহীন অবস্থায় রয়েছে। খুনের বিষয় জানতে তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। কি কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে সে বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

তিনি আরো জানান, শিশুটির বাবা টুটুল মিয়া বাদী হয়ে মা আতিয়া শারমিনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews