1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার কেরানীগঞ্জে জুয়েলারি ব্যবসায়ীসহ দুইজনকে গুলি করে স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ তেলিখালী ইউপি নির্বাচন: ৪নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় ইকবাল  জিয়াউর রহমানকে গুলি করেন কে? জিজ্ঞাসাবাদে জানান মোজাফফর চিকিৎসায় অবহেলা, সিজারিয়ানের সময় প্রসূতির মৃত্যুর অভিযোগ মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ, সর্বোচ্চ শাস্তির দাবি

কেরাণীগঞ্জে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ নকল ও ভেজাল ঔষধ-প্রসাধনী জব্দ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকার কেরাণীগঞ্জে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ নকল ও ভেজাল ঔষধ-প্রসাধনী সামগ্রী জব্দ করে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে দুই ব্যবসায়ীকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

র‌্যাব জানায়, সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান ও র‌্যাব-১০ এর যৌথ অভিযানে কেরাণীগঞ্জ মডেল থানাধীন আটি বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

 

অভিযানকালে বিএসটিআই অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ ও নকল ঔষধ-প্রসাধনী বিক্রয়ের প্রমাণ মেলে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটি বাজার এলাকার মোল্লা বাড়ির মো. সিয়ামকে ২ লাখ টাকা এবং কোলচরের সানোয়ার রহমানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় জব্দ করা বিপুল পরিমাণ নকল ও ভেজাল পণ্য জনসমক্ষে ধ্বংস করা হয়।

 

র‌্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে— উক্ত ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে অনুমোদনবিহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ ও প্রসাধনী সামগ্রী বিক্রি করে আসছিল, যা সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি তৈরি করেছিল। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, ভেজাল ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews