1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

অটো চালক বাচ্চু হত্যা মামলায় ৪ আসামী গ্রেফতার, চারটি ব্যাটারি উদ্ধার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
কেরানীগঞ্জে অটোরিকশা চালক বাচ্চু হত্যার পর অটোরিকশা ছিনতাই ঘটনায় জড়িত ৪ আসামীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)। এ সময় ছিনতাইকৃত অটোর চারটি ব্যাটারি উদ্ধার করা হয়েছে।

ডিবি (দক্ষিণ) সূত্র জানায়, গত ৭ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সবুজ ছায়া গোল্ডেন সিটি আবাসনের পাশের কাশবনের ভেতরে এক অজ্ঞাতনামা (৬৫) ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ও জেলা ডিবি (দক্ষিণ)-এর একটি চৌকস টিম ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।

পরে হত্যা ঘটনায় মামলা হলে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক সাইদুল ইসলাম-এর নেতৃত্বে একটি টিম ৯ অক্টোবর রাতে অভিযান চালায়।

অভিযানে কেরানীগঞ্জ মডেল, দক্ষিণ কেরানীগঞ্জ ও মুন্সীগঞ্জের সিরাজদিখান এলাকা থেকে চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো: জামালপুর জেলার ইসলামপুর থানার ডিগ্রিচর গ্রামের মিস্টার আলীর ছেলে  হৃদয় (২১), ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার পুরাতন সোনাকান্দা গ্রামের মোঃ শহর আলীর ছেলে  মাহামুদুল ইসলাম হাসান (৩০), কেরানীগঞ্জের একই এলাকার মোঃ সেলিমের ছেলে মোঃ সাহেদ (১৭) এবং ফরিদপুর জেলার ভাঙ্গা থানার ভদ্রাসন গ্রামের হাজী মান্নান মাতুব্বরের ছেলে মোঃ নুরুল ইসলাম (৩৮)।

গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে জানান, `গত ৬ অক্টোবর রাত সাড়ে ৭টার দিকে তারা অটোচালক বাচ্চু মিয়াকে ভাড়া করে রোহিতপুর এলাকায় নিয়ে যায়। পরে পূর্বপরিকল্পিতভাবে বাচ্চু মিয়াকে হত্যা করে তার অটো ছিনতাই করে। এরপর অটোর ব্যাটারিগুলো খুলে ২৩,২০০ টাকায় বিক্রি করে দেয় এবং টাকাগুলো নিজেদের মধ্যে ভাগ করে নেয়।’

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত অটোর চারটি ব্যাটারি উদ্ধার করে ডিবি (দক্ষিণ)।  ব্যাটারীগুলোর মূল্য প্রায় ৬০,০০০ টাকা।

bt/rifat

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews