1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ড্রিমাস হোমস বিডি লিমিটেডের উন্নয়ন সভা অনুষ্ঠিত ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ডেমরা (মাতুয়াইল) ভূমি অফিসে ‘সাংবাদিক পরিচয়ে’ হয়রানি প্রশাসনিক নিরাপত্তা ও গণমাধ্যমের মর্যাদা নিয়ে প্রশ্ন ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ খুলনায় ছাত্রদলের হামলায় যুবদল নেতা নিহত জাতীয়তাবাদী মুক্তিযুদ্বের প্রজন্ম দলের প্রতিষ্ঠাতা মরহুম হাবিবুর রহমান হাবিবের ২০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছরের ভঙ্গুর অবস্থা থেকে বিএনপিই পারে দেশকে বাঁচাতে: পুতুল ভোটের মাধ্যমেই গণতন্ত্রের প্রয়োগ, জনগণই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ : গয়েশ্বর

কেরানীগঞ্জে ছিনতাইয়ের শিকার নারী কারারক্ষী, হারিয়েছেন স্বর্ণালঙ্কার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা কেন্দ্রীয় কারাগারের নারী কারারক্ষী সাথী আক্তার ছিনতাইকারীর কবলে পড়ে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকাসহ মূল্যবান মালামাল হারিয়েছেন।

 

বুধবার (৭ জানুয়ারি) ভোরে ঢাকা–মাওয়া মহাসড়কের কেরানীগঞ্জের মুজাহিদ নগর আন্ডারপাস এলাকায় ঝিলমিলগামী ঢাকামুখী লেনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী কারারক্ষী দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, সাথী আক্তার বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে স্টাফ কোয়ার্টারে পরিবারসহ বসবাস করেন। প্রতিদিনের মতো বুধবার ভোর সোয়া ছয়টার দিকে ডিউটির উদ্দেশ্যে তিনি একটি সিএনজিচালিত অটোরিকশায় করে শ্যামলী মানসিক হাসপাতালে মহিলা আসামি নিরাপত্তা ডিউটির জন্য রওনা হন। পথে মুজাহিদ নগর আন্ডারপাস এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা তিন থেকে চারজন ছিনতাইকারী সিএনজির গতিরোধ করে।

 

এ সময় তারা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন, এক জোড়া কানের দুল, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয়। ছিনতাই হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা। ভুক্তভোগী চিৎকার করলে ছিনতাইকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

 

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন জানান, লিখিত অভিযোগের পর নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews