1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই সহিংস ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে: মির্জা ফখরুল

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে দেশে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের মতো লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি ঘটানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দেওয়া এক শোকবার্তায় তিনি এ মন্তব্য করেন।

শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী স্বৈরাচারী শাসনের পতনের পর একটি কুচক্রী মহল আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টি ও নৈরাজ্যের মাধ্যমে ফায়দা লুটতে সক্রিয় হয়ে উঠেছে। এ ধরনের অপতৎপরতারই নির্মম বহিঃপ্রকাশ হিসেবে আজিজুর রহমান মুসাব্বিরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করতেই এ ধরনের লোমহর্ষক ঘটনার বারবার পুনরাবৃত্তি ঘটানো হচ্ছে। দুষ্কৃতিকারীদের কঠোর হাতে দমন করা ছাড়া এ পরিস্থিতি মোকাবিলার বিকল্প নেই।

বিএনপি মহাসচিব গণতন্ত্র, ভোটাধিকার এবং দেশের মানুষের জানমাল রক্ষায় দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, তা না হলে ওঁত পেতে থাকা আওয়ামী ফ্যাসিস্টদের দোসররা মাথাচাড়া দিয়ে দেশের অস্তিত্বকে বিপন্ন করতে মরিয়া হয়ে উঠবে।

শোক বিবৃতিতে তিনি আজিজুর রহমান মুসাব্বির হত্যার সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। পাশাপাশি নিহতের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews