1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার কেরানীগঞ্জে জুয়েলারি ব্যবসায়ীসহ দুইজনকে গুলি করে স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ তেলিখালী ইউপি নির্বাচন: ৪নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় ইকবাল  জিয়াউর রহমানকে গুলি করেন কে? জিজ্ঞাসাবাদে জানান মোজাফফর চিকিৎসায় অবহেলা, সিজারিয়ানের সময় প্রসূতির মৃত্যুর অভিযোগ মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ, সর্বোচ্চ শাস্তির দাবি

ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬

রাজধানীর ধানমণ্ডিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দায়ের করা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আবু জাফর রাশেদকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী নারী নাজমা খানম। একই সঙ্গে ধানমণ্ডি মডেল থানা পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ তুলেছেন তিনি।
ভুক্তভোগীর অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন আবু জাফর রাশেদ। একপর্যায়ে স্বামী-স্ত্রীর পরিচয়ে তাকে বিভিন্ন স্থানে রাখাসহ ধানমণ্ডির একটি মহিলা হোস্টেলে প্রায় ছয় মাস রাখেন বলেও দাবি করেন নাজমা খানম। পরে বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ করায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন তিনি।
মামলার পর আদালত আসামি আবু জাফর রাশেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তবে অভিযোগ রয়েছে, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো তাকে গ্রেফতার করা হয়নি। ভুক্তভোগীর দাবি, আদালতের নির্দেশনার পরও প্রকাশ্যে চলাফেরা করছেন ওয়ারেন্টভুক্ত এই আসামি।
নাজমা খানম জানান, ধানমণ্ডি মডেল থানার এসআই মাহবুবের কাছেও গ্রেফতারি পরোয়ানার কপি রয়েছে। তবে পুলিশ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানাচ্ছে। এ বিষয়ে একাধিকবার থানায় যোগাযোগ করেও কার্যকর কোনো পদক্ষেপ পাননি বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগীর ভাষ্য, আদালতের নথিপত্র থানায় জমা দেওয়ার পরও আসামিকে গ্রেফতারে গড়িমসি করা হচ্ছে। এতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।
দ্রুত গ্রেফতারি পরোয়ানা কার্যকর করে আবু জাফর রাশেদকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী নাজমা খানম।
এ বিষয়ে ধানমণ্ডি মডেল থানা পুলিশ আসামিকে ধরতে অভিযান অব্যাহত রেখেছে বলে জানা গেছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews