1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে জুয়েলারি ব্যবসায়ীসহ দুইজনকে গুলি করে স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ তেলিখালী ইউপি নির্বাচন: ৪নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় ইকবাল  জিয়াউর রহমানকে গুলি করেন কে? জিজ্ঞাসাবাদে জানান মোজাফফর চিকিৎসায় অবহেলা, সিজারিয়ানের সময় প্রসূতির মৃত্যুর অভিযোগ মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ, সর্বোচ্চ শাস্তির দাবি জশনে ঈদে মিলাদুন্নবী (সা:)ও হযরত পিরানে কালিয়ারি সাবের পাক (রা:) এর বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত দয়াগঞ্জে ওরাল কলেরা টিকা খাওয়ানো ক্যাম্পেইন, বিনামূল্যে দুই ডোজ টিকা প্রদান “কেরানীগঞ্জে ইউএনওর নাম ভাঙিয়ে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ” কেরানীগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস কেরানীগঞ্জে আসামিদের সঙ্গে যোগসাজশে তদন্তে গাফিলতির অভিযোগ, পুলিশ সুপারের কাছে ভুক্তভোগীর আবেদন

কেরানীগঞ্জে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ আটক ১

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ), ঢাকা।

সোমবার (১৩ জুলাই) বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে ৪টা ১৫ মিনিট পর্যন্ত দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা ইউনিয়নের হাসনাবাদ এলাকায় জমজম টাওয়ারের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি সূত্র জানায়, এসআই (নিঃ) মো. টিটুল হোসাইন, এসআই (নিঃ) হারুনুর রশিদ ও এসআই (নিঃ) প্রদীপ চন্দ্র দাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে মো. বাবুল মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের শরিফবাগ শাহীবাজার এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় বসবাস করতেন।

অভিযানের সময় তার কাছ থেকে একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগে রাখা মোট ৫ কেজি ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews