1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উচ্ছেদের এক দিন পরই ফের দখলে আব্দুল্লাহপুরের ফুটপাত-সড়ক ফরিদপুরে জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ১০ কিশোরগঞ্জে মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন, থাকছে রাত্রিযাপনের সুযোগ পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয়ী তিন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক গার্মেন্টস অস্থিরতা শ্রমিক আন্দোলন নয়, পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয়বারের মতো দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সরকারি সফরে খুলনা ও বাগেরহাটে যাবেন তিনি। এ সফরে মোংলায় দুটি কর্মসূচি, খুলনায় একটি কর্মসূচি এবং বাগেরহাটে হজরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারতের কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় হেলিকপ্টারে ঢাকা থেকে রওনা হয়ে প্রথমে মোংলায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানকার কর্মসূচি শেষে সড়কপথে খুলনায় যাবেন তিনি।

খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-সিজন ২’ প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তৃণমূল পর্যায় থেকে নতুন ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্যে জাতীয় ক্রীড়া মন্ত্রণালয় এ প্রতিযোগিতার আয়োজন করেছে।

এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে খুলনা নগরীতে চলছে ব্যাপক প্রস্তুতি। জেলা স্টেডিয়াম ও আশপাশের সড়কগুলো সাজানো হয়েছে ব্যানার ও ফেস্টুনে। শহরের শিববাড়ী মোড় থেকে রেলস্টেশন পর্যন্ত বিভিন্ন দেয়ালে আঁকা হয়েছে গ্রাফিতি। এসব চিত্রে তুলে ধরা হয়েছে খুলনার ইতিহাস-ঐতিহ্য, জুলাইয়ের গণ-অভ্যুত্থান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সুন্দরবন ও রয়েল বেঙ্গল টাইগারের ছবি।

তবে এবারের সফরে বিশেষভাবে নজর কেড়েছে স্বাগত তোরণ ও বিলবোর্ড অপসারণের উদ্যোগ। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে স্থানীয় নেতাকর্মীদের তৈরি করা তোরণ ও বড় বিলবোর্ড সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি যত্রতত্র লাগানো ফেস্টুনও অপসারণ করা হয়েছে।

সফরকে ঘিরে নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি নজরদারি রয়েছে।

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পুরো মহানগরকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন করে সাজানো হয়েছে। তাঁকে স্বাগত জানাতে নগরবাসী প্রস্তুতি নিচ্ছেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews