1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

আজ শহীদ বুদ্ধিজীবী দিবস

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আল-বদর, আল-শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। হানাদার বাহিনীর উদ্দেশ্য ছিল বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে বাঙালি জাতিকে চিরতরে বুদ্ধিবৃত্তিক দিক দিয়ে পঙ্গু করে দেওয়া। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে এসে এমন ন্যক্কারজনক হত্যাকাণ্ড ইতিহাসে বিরল। এ ঘটনার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানি বাহিনী ঢাকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে। লাখো শহীদের রক্ত ও মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের। কিন্তু বৃদ্ধিজীবী হত্যাকাণ্ডের ওই ক্ষতি বাংলাদেশকে বয়ে বেড়াতে হয়েছে বহুদিন। তবে পাকিস্তানিদের ঘৃণ্য উদ্দেশ্য সফল হয়নি। শহীদ বুদ্ধিজীবীদের রক্তের শপথ নিয়ে আজ বাংলাদেশ অর্থনীতি, শিক্ষাসহ বহু খাতে অনেকাংশে এগিয়ে গেছে পাকিস্তানের চেয়ে

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews