1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে আসামিদের সঙ্গে যোগসাজশে তদন্তে গাফিলতির অভিযোগ, পুলিশ সুপারের কাছে ভুক্তভোগীর আবেদন ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের উপদেষ্টা মনোনীত কবির হোসেন কবির ডিজেসির সদস্য আবু হেনা রাসেলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত নবাববাড়ি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন কেরানীগঞ্জে ১ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ তিন ব্যবসায়ী গ্রেপ্তার ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৭ খুলনায় ইজিবাইক চালককে হত্যা করে বাড়ির আঙিনায় মাটিচাপা, দম্পতি গ্রেপ্তার কেরানীগঞ্জে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ আটক ১ অর্থপাচার মামলা: ‘রামমূর্তি’ নির্মাণের উদ্যোক্তা হরিদাসের ৪ দিনের রিমান্ড

কোটি টাকার স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

যশোরে ৬৯৭ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের মূল্য এক কোটি ১১ লাখ টাকা।

আজ বৃহস্পতিবার যশোর-খুলনা মহাসড়কের মুড়লি মোড় এলাকা থেকে ওই স্বর্ণের চালান আটক করে ৪৯ বিজিবির সদস্যরা। আটক আবু বক্কর সিদ্দিকী শ্যামপুর গেন্ডারিয়া এলাকার সাইজদ্দিনের ছেলে।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-খুলনা মহাসড়কে মুড়লীর মোড় বাসস্ট্যান্ড এলাকায় পাকা রাস্তার ওপর হতে একজন সন্দেহভাজন ব্যক্তির কোমরে থাকা পাঁচটি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আবু বক্কর জানায়, ঢাকা থেকে বেনাপোল হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল।

তিনি আরও জানান, জব্দকৃত স্বর্ণের মূল্য এক কোটি ১১ লাখ টাকা। এ ঘটনায় মামলা দায়েরের মাধ্যমে আসামিকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews