1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

কেরানীগঞ্জে আগুনে বসতবাড়ি ভস্মীভূত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩

কেরানীগঞ্জ: ঢাকার কেরানীগঞ্জে আগুনে বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে কেরানীগঞ্জ মডেল থানার আটিবাজার জয়নগর কবরস্থানের পাশে একটি কলোনী বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শাহ আলমের মালিকানাধীন আটটি টিনশেড ঘর ও মোহাম্মদ আলীর মালিকানাধীন দুইটি টিনশেড ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আশেপাশের ঘরগুলো রক্ষা পেয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ ওয়ার হাউস ইন্সপেক্টর মোহাম্মদ হানিফ জানান, সন্ধ্যা ৭:০২ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ৭:১৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। আমাদের দুটি ইউনিট আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মোহাম্মদপুর ও হাজারিবাগ থেকে দুটি ইউনিট সাহায্যের জন্য রওনা দিলে আগুন নিয়ন্ত্রণে আশায় পথিমধ্যে থেকে তাদের ফেরত পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ও এতে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সিনিয়র করেসপন্ডেন্ট, টিটু আহমেদ

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews