1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

লো স্কোরিং ম্যাচে রোমাঞ্চ ছড়িয়ে ঢাকাকে হারিয়ে জয় পেল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) লো স্কোরিং ম্যাচে রোমাঞ্চ ছড়িয়ে জয় পেল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আসরের ৩৭তম ম্যাচে ঢাকা ডমিনেটর্সকে ১৫ রানে হারিয়েছে শুভাগত হোমের দল। এই দুই দলই অবশ্য প্লে অফের লড়াইয়ে আগেই ছিটকে গেছে।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল। যেখানে প্রথমে ব্যাট করা চট্টগ্রাম নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১১৮ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১০৩ রানে শেষ হয় ঢাকার ইনিংস

১১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চট্টগ্রাম বোলারদের সমন্বিত বোলিং দাপটে কোনো মতে শতরান পেরুলেও জয় পাওয়া হয়নি তাদের। দলের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন অধিনায়ক নাসির হোসেন।

ঢাকার বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট পান কার্টিস ক্যাম্ফার। দুটি করে উইকেট দখল করেন মৃত্যুঞ্জয় চৌধুরী ও জিয়াউর রহমান।

টস জিতে এর আগে ব্যাট করতে নেমে চট্টগ্রামও বিপাকে পড়ে। আরাফাত সানীর ঘূর্ণিতে একের পর এক উইকেট হারায় তারা। টপঅর্ডাররা ব্যর্থ হওয়ার পর উসমান খান ৩০ রান করেন। তবে শেষ দিকে ঝড় তোলেন জিয়া। ২০ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৩৪ রানে অপরাজিত থাকেন।

ঢাকা বোলার আরাফাত সানী ৪টি উইকেট দখল করেন। ব্যাটে বলে দারুণ করে ম্যাচ সেরা হন জিয়াউর রহমান।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews