1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

কেরানীগঞ্জে স্কুল ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার ১১, অটোরিক্সা উদ্ধার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা):ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আলোচিত দশম শ্রেণির স্কুল ছাত্র আজিজুলকে হত্যা করে অটোরিক্সা ছিনতাই ঘটনায় হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারীসহ জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। এ সময় ছিনতাই হওয়া অটো রিক্সাটি উদ্ধার করা হয়।

শুক্রবার দুপুরে র‍্যাব-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি ফরিদ উদ্দিন আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলো মোঃ সাকিব (১৯),মোঃ সজীব (১৯),মোঃ আরমান (২০),মোঃ
আরাফাত (১৯),মোঃ হৃদয় (২০),মোঃ সাইফুল (২২),মোঃ সজীব (২৪),মোঃ জিতু (১৯) মোঃ ইব্রাহীম (১৯)। পরবর্তীতে তাদের দেয়া তথ্য অনুযায়ী সাতপাখি খেজুরবাগ এলাকার আজিজুর রহমান (৪৫) এর গ্যারেজ হতে ইজিবাইকটি উদ্ধার ও আজিজুলকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১০ অধিনায়ক জানান,মামলার তদন্তে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে পটুয়াখালীর বতলবুনিয়া এলাকা থেকে প্রথমে রায়হান গাজীকে গ্রেফতারের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে একে একে ১১ জনকে গ্রেফতার করা হয়।

এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি স্কুল ছাত্র আজিজুলকে হত্যা করে তার অটোরিকশাটি ছিনিয়ে নেয় ঘাতকরা। আজিজুল দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন পারগেন্ডারিয়া ওরিয়েন্ট উচ্চ বিদ্যালয় দশম শ্রেণীর ছাত্র ছিল। অভাবের সংসারে পিতাকে সাহায্য করতে বিকেলে চাচার কাছ থেকে ভাড়া নিয়ে অটো রিক্সা চালাত।

সিনিয়র করেসপন্ডেন্ট /টিটু আহমেদ

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews