
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রাজ্যটির বিজয়ী দল তৃণমূল কগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্বের সব রেকর্ড ভেঙ্গে ২১৩ আসনের বিপুল জয় নিয়ে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর চেয়ারে মমতা। আজ বুধবার বেলা ১১টার দিকে তিনি শপথ বাক্য পাঠ করেন। এসময় তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনকর। এদিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ গ্রহণ করেন। তবে এবার সমর্থকদের ভিড় কমিয়ে কোভিড বিধি মেনে শপথ অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে শপথ নেন ২০১১ সালের ১৯ মে, রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী শপথ বাক্য পাঠ করান। এরপর ২০১৬ সালের তৎকালীন রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠির দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর শপথ পড়ান মমতাকে। এবার তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড সতর্কতা মেনেই রাজভবনের থ্রোন হলে মমতাকে শপথ পাঠ করান রাজ্যপাল।