
ঢাকার কদমতলী ও দক্ষিণ কেরাণীগঞ্জে র্যাবের পৃথক অভিযানে ১৯ জুয়াড়ি গ্রেফতার করেছে।
র্যাবের এর প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ৫মে বুধবার রাত ১:২০ ও ১:৩০ মিনিটের সময় র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কদমতলী থানাধীন মুরাদপুর হাজী লাল মিয়া সরকার রোড এলাকায় ও ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা আহমদ নগর এলাকায় দুটি পৃথক অভিযান পরিচালনা করে জুয়ার আসর হতে জুয়া খেলা অবস্থায় মোট ১১ (৩+৮) জন জুয়ারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো মোঃ দুলাল (৩৮),মোহাম্মদ আলী (৪০), মোঃ ইব্রাহীম (৩৫), মোঃ জনি (২২), মোঃ ইমরান (২৩), মোঃ ইমন খান (২১), মোঃ শামীম (২৩), মোঃ আরিফুল ইসলাম (২৩), মোঃ জাহাঙ্গীর (২৩), মোঃ মিজান (২৪) ও মোঃ রানা (২২) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে খোলা অবস্থায় ২৬০ (১০৪+১৫৬) পিস জুয়া খেলার কার্ড(তাস), ১৪ (০৫+০৯) টি মোবাইল ফোন ও নগদ ৯ হাজার ৫ শ ৮০ টাকা ও ৫হাজার ৭ শ ৩০ টাকাসহ মোট ১৫ হাজার৩ শ ১০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া গত ৪ মে তারিখ আনুমানিক ১৯.৩০ ঘটিকার সময় র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন গোলামবাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে জুয়ার আসর হতে জুয়া খেলা অবস্থায় ৭ জন জুয়ারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম মোঃ সুমন সিকদার (৩৫), মোঃ আবুল হাসান (৩৮), মোঃ সোহেল দর্জি (৩৩), মোঃ মনির হোসেন (৩০), মোঃ পাপ্পু হাওলাদার (২৬), মোঃ আল আমিন (২৮) ও মোঃ সাইদুল জমাদার (৩১) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে খোলা অবস্থায় ১০৪ পিস জুয়া খেলার কার্ড(তাস), ৭টি মোবাইল ফোন ও নগদ ৪ হাজার ৪শত ৫০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার জুয়াড়ি। তারা বেশ কিছুদিন যাবৎ একে অন্যের সাথে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।