1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

ডিএনসিসির পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ এবং তরল জীবাণুনাশক ছিটানো কার্যক্রম অব্যাহতঃ মেয়র আতিক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১০ মে, ২০২১

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, ডিএনসিসির পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ এবং তরল জীবাণুনাশক ছিটানো কার্যক্রম অব্যাহত রয়েছে।
আজ ১০ মে, ২০২১ খ্রিষ্টাব্দ তারিখ রোজ- সোমবার দুপুরে ডিএনসিসির পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ এবং তরল জীবাণুনাশক ছিটানো কার্যক্রমের খোঁজখবর নিতে গিয়ে ডিএনসিসি মেয়র এসব কথা বলেন।
তিনি বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৪ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও ১৮ জন সংরক্ষিত আসনের কাউন্সিলরের মাধ্যমে সার্জিক্যাল মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, তিন স্তর বিশিষ্ট কাপড়ের মাস্ক এবং লিকুইড হ্যান্ডওয়াশ বিতরণ করা হয়েছে।

মোঃ আতিকুল ইসলাম বলেন, ইতোমধ্যে ৭২ জন কাউন্সিলরের মাধ্যমে ৯ লক্ষ টি মাস্ক, ৮০ হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার, ১ লক্ষ ৫০ হাজার টি সাবান, ৫০ হাজার টি তিন স্তর বিশিষ্ট কাপড়ের মাস্ক এবং ২ হাজার বোতল (২৮৫ মিলি) লিকুইড হ্যান্ডওয়াশ বিতরণ করা হয়েছে।
ডিএনসিসি মেয়র বলেন, ডিএনসিসির বিভিন্ন এলাকার প্রধান প্রধান সড়ক, ফুটপাত, ফুটওভারব্রিজ, গুরুত্বপূর্ণ হাসপাতাল ও উন্মুক্ত স্থানে ইতোমধ্যে মোট ৫১ লক্ষ লিটার ব্লিচিং পাউডার মিশ্রিত তরল জীবাণুনাশক ছিটানো হয়েছে।
তিনি আর‌ও বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় সকলকে সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলতে হবে।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews