1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

কেরানীগঞ্জে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণ, চার দিন পর মারা গেছে শিশু রোজা 

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায় বাবা, মা ও ছোট বোন চাচী ও চাচাতো বোনের পর চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে তানহা আকতার রোজা(৪) নামের শিশুটি  মারা গেছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউ তে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সূত্রে জানা যায়, বিস্ফোরনে অগ্নিদগ্ধ অবস্থায় শিশুটি ভর্তির পর থেকেই আইসিইউতে চিকিৎসাধীন ছিল। তার শরীরের প্রায় ৫০ শতাংশের বেশি অগ্নিদগ্ধ হয়েছিল।
উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার(১৫ আগস্ট ) ভোর রাতে কেরানীগঞ্জে মডেল থানাধীন গদারবাগ এলাকায় কেমিক্যালের গোডাউনে বিস্ফোরণের পর অগ্নিদগ্ধের ঘটনায় মৃত রোজার মা মিনা বেগম(২২) তার ছোট বোন তাইয়েবা (২) চাচি জেসমিন আক্তার (৩৫) এবং অষ্টম শ্রেণীতে পড়ুয়া চাচাতো বোন ইশা (১৪) ঘটনাস্থলেই নিহত হয়েছিল। মারাত্মক অগ্নিগদ্ধ অবস্থায় রোজা ও তার বাবা সোহাগ মিয়াকে এলাকাবাসী উদ্ধার করে শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক ইনস্টিটিউটে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঐদিন দুপুরেই সোহাগ মিয়ার মৃত্যু হয়। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় সেদিন ঘরের ভেতরে থাকা সকলেরই মৃত্যু হল।
টিটু আহমেদ /সিনিয়র করেসপন্ডেন্ট

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews