1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

বায়তুল মোকাররমে ঈদ জামাত অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৪ মে, ২০২১

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এ শুক্রবার (১৪ মে) সকাল ৭টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় মোনাজাত। প্রথম নামাজের জামাতে মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা মিজানুর রহমান। এ সময় দেশকে করোনামুক্ত করতে এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার তৌফিক দিতে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন। ফিলিস্তিনসহ সারা পৃথিবীর মুসলমানদের হেফাজত করতে মহান আল্লাহর নিকট দোয়া করা হয়। প্রায় ১০ মিনিটব্যাপী চলা মোনাজাতে আল্লাহ্‌র কাছে দুহাত তুলে দোয়া করেন ছোট বড় সব বয়সী মুসল্লিরা। প্রধান জামাত ছাড়াও বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয় আরও ৪টি জামাত। প্রতিটি জামাত শুরু হওয়ার আগে স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিদের মসজিদে ঢোকানো হয়।
নামাজ পড়তে আসা মুসুল্লিরা বাসা থেকে অজু করে মাস্ক পরে ও জায়নামাজ নিয়ে ঈদের জামাতে অংশ নেন। পরে সকাল ৮টায় শুরু হয় দ্বিতীয় জামাত। এরপর সকাল ৯টা, ১০টা এবং পৌনে ১১টায় আরও ৩টি জামাত বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews