1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা

ইসরায়েলকে যুদ্ধে সমর্থনের ঘোষণা বাইডেনের

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: হামাসের বিপক্ষে যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেওয়ায় ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন। গতকাল শনিবার দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হামাসের হামলার পর ইসরায়েলকে সব ধরনের সহায়তা করবে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে ইসরায়েলের কোনো প্রতিপক্ষ এই পরিস্থিতির যেন সুযোগ না নেয় সেই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শুক্রবার থেকে সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছে গাজা। গাজা থেকে হামাসের হাজার হাজার রকেট হামলায় ইসরায়লে নিহতের সংখ্যা বেড়ে ২০০ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে ইসরায়েলি বাহিনীর পাল্টা হামলায় গাজায় নিহত ২৩২ জন ছাড়িয়েছে। উভয় দেশে আহতের সংখ্যা হাজারের বেশি।

সংঘাতের পরদিন শনিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করেছেন বাইডেন। ফোনে যুক্তরাষ্ট্রের সর্বাত্মক সহযোগিতার ব্যাপারে আশ্বস্ত করেছেন তিনি।

এক মার্কিন কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তারা পরিস্থিতির ওপর গভীর পর্যবেক্ষণ করছে।তিনি বলেন, যুক্তরাষ্ট্র অন্যান্য সরকারে সঙ্গে কাজ করছে যেন এই সংকট বৃদ্ধি না পায়। আমরা নিশ্চিত করতে চাই এই সংঘাত যেন গাজাতেই সীমাবদ্ধ থাকে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews