1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১১ মে ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

করোনার মাঝেও জীবনমান স্বাভাবিক রাখতে সরকার চেষ্টা করছেঃপ্রধানমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
ছবি- সংগৃহীত

করোনার কারণে সমাজের প্রতিটি মানুষ ভুগছে নানা সমস্যায়, জীবনমান স্বাভাবিক রাখতে সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে গণভবনে আয়োজিত স্বাধীনতা পুরস্কার ২০২১ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু আজীবন মানুষের জন্য কাজ করে গেছেন। দেশের উন্নয়নে কাজ শুরু করলেও ৭৫ এর পর তা থেমে যায়। সে সময় বিদেশে থেকেও দেশ পুনর্গঠনের কাজ অব্যাহত রাখা হয় বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি এসময় আরো বলেন, ক্ষমতায় আসার পর চেষ্টা ছিলো বিশ্বদরবারে মাথা উঁচু করে চলার। পাশাপাশি কাজ করা হয় দেশের মানুষকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করার। মুক্তিযোদ্ধাদের সম্মান ফিরিয়ে দেয়ার কাজ শুরু করে সরকার। একসময় দেশে মুক্তিযুদ্ধের গান নিষিদ্ধ ছিলো উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ৭৫ এর পর যে আদর্শ হারিয়ে গিয়েছিলো তা ধীরে ধীরে ফিরিয়ে আনা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ। দেশকে সামনে এগিয়ে নিতে নানা পরিকল্পনা রয়েছে সরকারের। পরবর্তী প্রজন্ম যেনো উন্নয়নের গতি ধরে রাখতে পারে সে লক্ষে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য এবার প্রয়াত আহসানউল্লাহ মাস্টার ও প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবু এবং স্বাধীনতা পুরস্কার পেয়েছেন আওয়ামী লীগ নেতা এ কে এম বজলুর রহমান, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ উদ্দিন আহমেদ। সাহিত্যে কবি মহাদেব সাহা ও সংস্কৃতিতে এবার পুরস্কার পেলেন চলচ্চিত্রকার-গীতিকার গাজী মাজহারুল আনোয়ার ও নাট্যজন আতাউর রহমান। ড. মৃন্ময় গুহ নিয়োগী বিজ্ঞান ও প্রযুক্তিতে, অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন সমাজসেবা বা জনসেবায় পুরস্কার পান। গবেষণা ও প্রশিক্ষণে প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ বেসামরিক সম্মান পেয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৭ সাল থেকে প্রতিবছর স্বাধীনতা পুরস্কার দিচ্ছে সরকার।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews