1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

ঢাকার বাজারে কমতে শুরু করেছে চালের দাম

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২১ মে, ২০২১
ছবি সংগৃহীত

ঢাকার বাজারে কমতে শুরু করেছে চালের দাম। ঈদের পর মোটা চালের দাম কমেছে কেজিতে ৫ টাকা। চাহিদা কমায় স্বস্তি ফিরেছে মুরগীর বাজারেও। তবে সপ্তাহের ব্যবধানে আবারো বেড়েছে ভোজ্যতেলের দাম। বাড়তি পেঁয়াজের দামও।

আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও ঈদের আমেজ রয়ে গেছে রাজধানীর কাঁচাবাজারে। শুক্রবারও ক্রেতা সমাগম ছিল কিছুটা কম। তবে বাজারে ক্রেতাদের জন্য স্বস্তির খবর ছিল চালের পড়তি দাম। কমতির দিকে।

অনেক দিন ধরেই ভোক্তাদের চাল কিনতে গুনতে হচ্ছিল বাড়তি টাকা। কিন্তু বর্তমানে চলতি বোরো মৌসুমের চাল বাজারে আসতে শুরু করায় কমছে দাম। ঈদের আগে মোটা স্বর্ণা জাতের চাল ৪৮ থেকে ৫০ টাকা কেজি বিক্রি হলেও এখন তা ৪২ থেকে ৪৪ টাকায় মিলছে। কেজিতে ৪ টাকার বেশি কমে মিনিকেট নামের চাল বিক্রি হচ্ছে ৫৬ থেকে ৫৮ টাকায়। কমেছে আটাশ জাতের চালের দামও।

এদিকে, ঈদের পর চাহিদা কমায় কমেছে সব ধরণের মুরগির দাম। কেজিতে ৩০ টাকা কমে সোনালি মুরগী বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজিতে। আর ব্রয়লার মুরগী কেনা যাচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা কেজি দরে।

ভোজ্যতেল পাইকারি ব্যবসায়ি সমিতির সভাপতি গোলাম মাওলা জানান, সরবরাহ ভালো হলেও বাড়তি ভোজ্যতেলের দাম। পাইকারিতে বেড়েছে সয়াবিন ও পাম তেলের দাম। আন্তর্জাতিক বাজারের মূল্যের জন্যই লাগামহীন দেশের ভোজ্যতেলের দাম।

বাজারে সরবরাহ ভালো সবজির। বেগুন, করলা, টমেটো সহ বেশিরভাগ সবজি ৪০ টাকার মধ্যে কেনা যাচ্ছে। তবে কেজিতে ৫ টাকা বেড়ে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ টাকায়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews