1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সরকারের তিন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন সাংবাদিক নেতারা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২২ মে, ২০২১
সংগৃহীত ছবি

রোজিনা ইসলামের কারাবন্দির ৪ দিন পেরিয়ে গেলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো নমনীতার আভাস পায়নি সাংবাদিক সংগঠনগুলো। এবস্থায় রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, রোজিনাকে সচিবালয়ে আটকে রেখে হেনস্তার নিরপেক্ষ তদন্ত ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে রোববার সরকারের তিন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন সাংবাদিক নেতারা।

প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে আজও আন্দোলন অব্যাহত রেখেছেন গণমাধ্যমকর্মীরা। জাতীয় প্রেসক্লাবে পরবর্তী করনীয় ঠিক করতে বৈঠক বসেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ সাংবাদিকদের ৫টি সংগঠনের নেতারা।

বৈঠক শেষে তারা বলেন, রোজিনার ইস্যু মুক্ত সাংবাদিকতার স্থান। এখানে রাজনীতির সুযোগ নেই। রোববার সরকারের ৩ মন্ত্রণালয়ের সাথে বৈঠক করে সার্বিক সমস্যা নিয়ে আলোচনা করা হবে।

জাতীয় প্রেসক্লাবে বৈঠক শেষে এসব তথ্য জানান ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান।

বৈঠকে এ সময় আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের চেয়ারম্যান রেজোয়ানুল হক।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারি কতৃর্ক সাংবাদিক রোজিনা ইসলামের হেনস্তা আর মিথ্যা মামলার প্রতিবাদে পঞ্চম দিনেও সারাদেশে আন্দোলন-প্রতিবাদ করেছেন বিক্ষুব্ধ সংবাদকর্মীরা।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews