1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রমজানে আল আকসা মসজিদে প্রবেশে বিধিনিষেধ জারি করবে ইজরায়েল

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক: আসন্ন পবিত্র রমজান মাসে আল-আকসা মসজিদে প্রবেশের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করবে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় স্থানীয় সময় সোমবার (১৯ ফেব্রুয়ারি) এ ঘোষণা দিয়েছে।

পবিত্র আল-আকসা মসজিদ ইসরায়েলের জবরদখল করা পূর্ব জেরুজালেমের ওল্ড সিটিতে অবস্থিত। পবিত্র আল-আকসা মসজিদ সারা বিশ্বের মুসলিমদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত। তবে আল-আকসা এলাকাকে ‘টেম্পল মাউন্ট’ বলে মনে করেন ইহুদিরা। এলাকাটি ইহুদিদের কাছেও পবিত্র স্থান হিসেবে বিবেচিত।

বিশেষ করে রমজানে পবিত্র স্থানটিতে প্রবেশের ক্ষেত্রে ইসরায়েলের বিধিনিষেধ দীর্ঘদিন ধরে সংঘাতের বড় কারণ হয়ে উঠেছে। এ বছর আগামী ১০ মার্চ পবিত্র রমজান শুরু হতে পারে। আসন্ন রমজানে পবিত্র স্থানটিতে প্রবেশের ক্ষেত্রে সম্ভাব্য বিধিনিষেধের বিষয়ে জানতে চাইলে নেতানিয়াহুর কার্যালয় বলেছে, পেশাদার ব্যক্তি কর্তৃক প্রয়োজনীয় নির্ধারিত নিরাপত্তার খাতিরে একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়।

এদিকে ইসরায়েল–পরিকল্পিত এই বিধিনিষেধের নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এর বিরুদ্ধে সংঘবদ্ধ হওয়ার জন্য ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছে প্রতিরোধ যোদ্ধারা।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews