1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজের গায়ের চামড়া দিয়ে বানানো জুতা পারিয়ে দিলেন মায়ের পায়ে

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
ছবি: সংগৃহীত

ডেস্ক নিউজঃ মায়ের জন্য ছেলেরা কতকিছুই না করে। কিন্তু এবার যা করা হলো তাতে যে কেউ চমকে যেতে পারেন। নিজের গায়ের চামড়া কেটে মায়ের জন্য জুতা বানিয়েছেন এক ছেলে। ওই যুবকের নাম রৌনক গুর্জর। ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীর বাসিন্দা সে।

রৌনক গুর্জর জানান, তিনি রামায়ণের ভক্ত। রোজ একবার করে রামায়ণ পাঠ করেন। রাম তার আদর্শ। সেই গ্রন্থ পাঠ করেই মায়ের জন্য কিছু করার ইচ্ছা জাগে তার মনে। এজন্য নিজের গায়ের চামড়া দিয়ে মায়ের জুতা তৈরির পরিকল্পনা করেন।
জানা গেছে, ওই যুবক অতীতে অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন। একবার পুলিশের গুলিও খেয়েছিলেন। পায়ে গুলি লেগেছিল তার। সেই পায়ের উপরের অংশ থেকেই কিছুটা চামড়া অস্ত্রোপচারের মাধ্যমে কেটে বের করে নেন। নিজের সেই চামড়া নিয়ে যান মুচির কাছে।

পরে মুচির কাছ থেকে নিজের চামড়া দিয়েই তৈরি করা জুতা নিয়ে মায়ের হাতে তুলে দেন রৌনক গুর্জর। নিজেই মাকে সেই জুতা পরিয়ে দেন। ছেলের এমন কাণ্ড দেখে আবেগে কেঁদে ফেলেন মা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ‘রামায়ণ অনুযায়ী, ভগবান রাম একবার বলেছিলেন, নিজের চামড়া দিয়ে তৈরি জুতা মায়ের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের জন্য যথেষ্ট নয়। সেখান থেকেই এই ভাবনাটি মাথায় আসে বলে জানায় ওই যুবক। অন্যদিকে, জুতা পেয়ে উচ্ছ্বসিত বৃদ্ধা বলেন, ‘ও কী করেছে, আমি জানতে পারিনি। এমন ছেলে যেন ঈশ্বর সব মাকেই দেন।’

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews