1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রতিডোজ ১০ ডলার দামে চীনের ৫০ লাখ টীকা আসবে জুনে

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সিনোফার্ম উদ্ভাবিত করোনাভাইরাস প্রতিরোধী টিকার ১ কোটি ৫০ লাখ ডোজ কিনবে সরকার। এ টিকার প্রতি ডোজ কিনতে ১০ ডলার দিতে হবে বাংলাদেশকে যা ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত টিকার ‍দ্বিগুণের বেশি। সিরামের কাছ থেকে প্রতি ডোজ ৪ ডলারে কিনছে বাংলাদেশ।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, জুন-জুলাই-আগস্ট এই তিন মাসে ৫০ লাখ ডোজ করে মোট দেড় কোটি টিকা আসবে দেশে। বৃহস্পতিবার সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এর অনুমোদন দেয়া হয়। সভায় অর্থমন্ত্রী বলেন, এবারের বাজেট মানুষের জীবন এবং জীবিকাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শাহিদা আক্তার জানান, চীনের কোম্পানি সিনোফার্ম থেকে দেড় কোটি ডোজ করোনাভাইরাসের টিকা কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১ হাজার ২৬৭ কোটি ৫০ লাখ টাকা। অর্থাৎ, প্রতি ডোজ টিকা কিনতে খরচ হবে ১০ ডলার। সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৯তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়া শুক্রবার রাশিয়ার টিকা কেনার বিষয়ে আলোচনায় বসছে স্বাস্থ্য বিভাগ। এমন তথ্যই জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম।

এর আগে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২৯ এপ্রিল চীনের সিনোফার্মের তৈরি টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয় সরকার। এরপর আসে উপহারের ৫ লাখ টিকা। এবার টিকাদান কার্যক্রম অব্যাহত রাখতে চীন থেকে টিকা কেনার অনুমোদন দেয়া হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews