1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

এলপিজি ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ৮৪২ টাকা নির্ধারণ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩১ মে, ২০২১
ছবিঃ সংগৃহীত

গ্রাহক পর্যায়ে লিকুইফাইড পোট্রোলিয়াম গ্যাস ( এলপিজি)’র মূল্য কমিয়ে ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ৮৪২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। যা আগের মাসে ৯০৬ টাকা ছিল। সোমবার সকালে সৌদি সিপির সঙ্গে মূল্য সমন্বয় করে এ দাম নির্ধারণ করা হয়েছে বলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল ঘোষণা দেন।

সংবাদ সম্মলনে জানানো হয় মে ২০২১ সৌদি আরামকো ঘোষিত মে মাসের সৌদি সিপি অনুযায়ী ভোক্তা পর্যায়ে লিকুইফাইড পোট্রোলিয়াম গ্যাস এলপিজির মূল্য সমন্বয় বিষয়ক এনার্জি রেগুলেটরি কমিশনের ভার্চুয়াল ঘোষণা। অমারা প্রতিমাসে সৌদি সিপির ঘোষণার পরিপ্রেক্ষিতে যে সমন্বয় হয় গত মে মাসের ঘোষণা। ভোক্তা পর্যায়ে জুন মাসের জন্য প্রতিকেজি এলপিজির দাম ঠিক হয়েছে মূসক ছাড়া ৬৫ টাকা ৭২ পয়সা, যা মূসকসহ ৭০ টাকা ১৭ পয়সা পড়বে।

সে অনুযায়ী ১২ কেজি, ১৮ কেজি, ২০ কেজি, ২৫ কেজি, ৩০ কেজি বা অন্যান্য ওজনের সিলিন্ডারগুলোর দাম ঠিক হবে।

মে মাসে সৌদি আরামকোর প্রোপেনের দাম প্রতি মেট্রিক টন ৪৯৫ ডলার এবং বিউটেন প্রতি মেট্রিক টন ৪৭৫ ডলার ছিল। ৩৫ অনুপাত ৬৫ হিসাবে প্রোপেন ও বিউটেনের মিশ্রণ করার পর গড় মূল্য দাঁড়ায় প্রতি টন ৪৮২ দশমিক ৫০ ডলার, যা এপ্রিল মাসের তুলনায় ৫৮ দশমিক ৫০ ডলার কম। সেই বিবেচনায় দেশের বাজারের জন্য জুন মাসের নতুন দার ঠিক করা হয়েছে।
পাশাপাশি মে মাসে প্রতি ডলারের বিনিময় হার ছিল ৮৪ টাকা ৯৫ পয়সা। ক্রয় মূল্য কমে যাওয়ায় তা ভ্যাটকেও কিছুটা প্রভাবিত করেছে, সেটাও বিবেচনা করেছে বিইআরসি।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত (রেটিকুলেটেড পদ্ধতি) এলপিজির দাম প্রতি লিটার ৬৩ টাকা ৪৭ পয়সা (মূসকসহ ৬৭ টাকা ৮৭ পয়সা) ধরা হয়েছে। মে মাসে এই দর ছিল ৭৩ টাকা ২০ পয়সা।
অটোগ্যাসের দাম ভোক্তা পর্যায়ে ৪১ টাকা ৭৪ পয়সা ঠিক করা হয়েছে জুন মাসের জন্য, যা মে মাসে ছিল প্রতি লিটার ৪৪ টাকা ৭০ পয়সা।
গত ১২ এপ্রিল প্রথমবারের মত দেশে এলপিজির দাম নির্ধারণের পর মাসে মাসে সৌদি আরমকোর কন্ট্রাক্ট প্রাইসের ওপর ভিত্তি করে দাম পুনর্নির্ধারণের সিদ্ধান্ত হয়েছিল। সে অনুযায়ী এ নিয়ে দুইবার দাম পুনর্নির্ধারণ করা হল। দুইবারই ধাপে ধাপে দাম কমে এসেছে।

ভোক্তাদের অভিযোগ, কমিশনের পুনর্নির্ধারণে দাম কমলেও বাজারে সেই দামে সিলিন্ডার মেলে না। ঢাকাতেই ১২ লিটারের এলপিজির সিলিন্ডার বিক্রি হচ্ছে এক হাজার টাকার বেশি দামে। আবার কিছু কিছু প্রান্তিক এলাকায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কম দামে এলপিজির খবর পাওয়া যায়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews