1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে ১৮ বাংলাদেশি গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
প্রতিকি ছবি

ডেস্ক নিউজ: বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের অভিযোগে ১৮ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। একইসঙ্গে তাদের আশ্রয় দেয়ার অভিযোগে সাতজন ভারতীয় নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে।

গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হাঁসখালী থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। জানা গেছে পুলিশের কাছে খবর আসে, হাঁসখালী থানার বড় চুপরিয়া এলাকায় অনেক বাংলাদেশি লুকিয়ে আছেন। পরে অভিযানে নেমে পুলিশ ১৮ জন বাংলাদেশিকে খুঁজে পায় পুলিশ। এদের মধ্যে ১০ জনই নারী।

বৃহস্পতিবারই গ্রেপ্তারকৃত ১৮ বাংলাদেশি সাত ভারতীয়কে রানাঘাট মহকুমা আদালতে উঠানো হয়। পরে আদালত তিনজনকে পুলিশ রিমান্ড ও বাকিদের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে এক বাংলাদেশি নারী জানান, তারা এজেন্টের মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিলেন। তবে কাজে যাওয়ার আগেই পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। ধারণা করা হচ্ছে ভালো চাকরির খোঁজে সীমান্ত পেরিয়ে তারা ভারতে গিয়েছিলেন। আরও কোনো বাংলাদেশি এভাবে ভারতে লুকিয়ে আছে কি না সে বিষয়ে তদন্ত শুরু করেছেন স্থানীয় থানার পুলিশ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews