1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

সিসা কারখানায় গেলেন ম্যাজিষ্ট্রেট, মালিককে ২ লাখ টাকা জরিমানা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

কেরানীগঞ্জ: ঢাকার কেরানীগঞ্জে অবৈধভাবে গড়ে ওঠা  অবৈধ সিসা কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত । বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকালে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়ার আব্দুল্লাপুর করেরগাও এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে দেন কেরানীগঞ্জ উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা মো: রইস আল রেজুয়ান । এসময় বিসমিল্লাহ ব্যাটারী হাউজ নামের এক কারখানা মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, কেরানীগঞ্জে রয়েছে বেশ কিছু  সিসা গলানো কারখানা। নষ্ট ব্যাটারী থেকে সিসা গলানোর কারাখানা পরিবেশের জন্য মারাত্মক ঝুকিপূর্ণ । এসব কারখানা পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই খোলা আকাশের নিচে অবৈধভাবে গড়ে উঠেছে । কারখানায় কর্মরত কর্মচারীরা রয়েছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাসের পর মাস চলছে এই কারখানা গুলো। এসব কারখানার অনুমতির জন্য নেই কোনো কাগজপত্র।  মূলত রাতেই এসব কারখানায় সিসা গলানো হয় বলে নিশ্চিত করেছেন কারখানায় একাধিক কর্মচারী। ব্যাটারির উপরের অংশ খুলে প্লেট ও পুরোনো ব্যাটারি ভেঙে অ্যাসিড বের করা হয়।

কেরানীগঞ্জ উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা, মো: রইস আল রেজুয়ান জানান, অভিযান চালিয়ে কারখানাটিকে সিসা গলানোর অভিযোগে এক কারখানা মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কারখানটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে চলছিল। জনবসতিপূর্ণ এলাকায় এমন ক্ষতিকর কারখানা পরিচালনার কোনো সুযোগ নেই।

A/ T

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews