1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

চূড়ান্ত পর্যায়ে রয়েছে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

কয়েক মাস ধরে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও বন্দীবিনিময় নিয়ে আলোচনায় অচলাবস্থা চলে আসছিল। তবে ইসরায়েল ও হামাসের মধ্যে একটি চুক্তি এখন হতে পারে বলে নতুন করে ইঙ্গিত পাওয়া গেছে। দুই পক্ষের মধ্যে পরোক্ষ এই আলোচনায় জড়িত একজন শীর্ষ ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে বলেছেন, আলোচনা এখন নির্ধারণমূলক ও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজও বলেছেন, একটি সমঝোতা চুক্তি আগের চেয়ে অনেক কাছাকাছি রয়েছে।

গাজায় যুদ্ধ বন্ধ করতে সাম্প্রতিক সপ্তাহে যুক্তরাষ্ট্র, কাতার ও মিসর তাদের মধ্যস্থতা প্রচেষ্টা আবার শুরু করেছে। ১৪ মাসব্যাপী এই যুদ্ধে উভয় পক্ষের মধ্যেই সমঝোতায় পৌঁছানোর ইচ্ছা বেড়েছে বলে জানানো হয়েছে। একটি ইসরায়েলি প্রতিনিধিদল বর্তমানে কাতারের রাজধানী দোহায় রয়েছে। সেখানে কূটনৈতিক কার্যক্রমের ব্যস্ততা চলছে।

ফিলিস্তিনি ওই কর্মকর্তা তিন ধাপের এই চুক্তির পরিকল্পনার বিষয়টি বিবিসির কাছে বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, চুক্তির প্রথম ৪৫ দিনের মধ্যে গাজায় আটকে রাখা বেসামরিক নাগরিক ও ইসরায়েলি নারী সৈন্যদের মুক্তি দেবে হামাস। একই সময়ে ইসরায়েলি বাহিনী শহরের কেন্দ্র, উপকূলীয় সড়ক ও মিসরের সীমান্তবর্তী কৌশলগত এলাকা থেকে সরে যাবে।

তিনি আরও বলেন, বাস্তুচ্যুত গাজার অধিবাসীদের জন্য উত্তরের এলাকায় ফিরে যাওয়ার একটি প্রক্রিয়া থাকবে। দ্বিতীয় ধাপে বাকি বন্দীদের মুক্তি এবং ইসরায়েলি সৈন্যদের পুরোপুরি প্রত্যাহার করা হবে। আর তৃতীয় ধাপে যুদ্ধের সমাপ্তি ঘটবে।

গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যা ছাড়াও প্রায় ২৫০ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দী করে গাজায় নিয়ে আসে হামাস। একই দিন থেকে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় নির্বিচারে বোমা ও স্থল হামলা করে আসছে ইসরায়েল। তাদের হামলায় এই পর্যন্ত ৪৫ হাজারের বেশি ফিলিস্তিনি হয়েছেন। আহত হয়েছেন আরও এক লাখের বেশি মানুষ।

২০২৩ সালের নভেম্বরে কাতার ও মিসরের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে সাতদিনের একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। চুক্তির আওতায় হামাস শতাধিক ইসরায়েলি বন্দীকে মুক্তিও দেয়। তবে এখনো তাদের হাতে ৯৬ জন বন্দী রয়েছে। ইসরায়েলের তথ্য মতে, তাদের মধ্যে ৬২ জন জীবিত রয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews